বিজ্ঞাপনে আধিপত্য প্রতিরোধে গুগল’র বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্য সরকার

২৫ জানুয়ারি, ২০২৩ ২৩:৫৬  

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগ। কেন্দ্রীয় সরকারে পাশাপাশি ক্যালিফোর্নিয়া, কলোরোডা, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, রোডআইল্যান্ড, টেনেসি ও ভার্জেনিয়ো অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটির আধিপত্য বিস্তার প্রতিরোধে এই মামলা করা হয়েছে। এই সংবাদ দিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগের করা এই মামলায় বলা হয়েছে, গুগল বেআইনিভাবে একচেটিয়া বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিযোগিতা ছিল, তার ভারসাম্য নষ্ট করে দিয়েছে গুগল। মামলায় আরও বলা হয়েছে, ডিজিটাল বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে গুগল বেআইনি পথ যেমন বেছে নিয়েছে, তেমনি যেকোনো প্রতিষ্ঠানকে চাপে ফেলতে বিজ্ঞাপনের দাম কমবেশি করছে, কোনো কোনো প্রতিষ্ঠানকে বয়কট করছে।"

এদিকে আট অঙ্গরাজ্যে গুগলের বিরুদ্ধে মামলা করার পর যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মনাকো এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপনের খাতের নিয়ন্ত্রণ এখন গুগলের হাতে। যেসব ওয়েব সাইটে গুগল বিজ্ঞাপন প্রচার করছে তারা এসব বিজ্ঞাপন থেকে আয় কম করছে।

অন্যদিকে যারা এসব বিজ্ঞাপন দিচ্ছে সেইসব প্রতিষ্ঠানকে বেশি টাকা গুনতে হচ্ছে। বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

লিসা মনাকো বলেন, গুগল অতিমাত্রায় মুনাফা করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনদাতা ও যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা। ‘সার্চ ইঞ্জিনে’ কোনো বিষয়ে অনুসন্ধান করতে গেলে কী কী আসবে অবৈধভাবে নিয়ন্ত্রণ করে থাকে গুগল।